1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার, দোয়া কামনা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার (২ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হবে। দলের পক্ষ থেকে আমিরের সুস্থতা কামনায় দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য ও দোয়ার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

 

তারা জানান, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় মহাসমাবেশে বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির শফিকুর রহমান।

 

পরে এনজিওগ্রামে তার হার্টে ৫-৬টি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে তিনটি প্রধান ব্লকেজ ৮০-৮৫ শতাংশ পর্যন্ত। চিকিৎসকরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে নিরাপদ বিবেচনায় নিয়েছেন।

ব্রিফিংয়ে জানানো হয়, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসক জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে শনিবার সকাল সাড়ে ৭টায় অপারেশন হবে। দলীয় নেতারা জানান, অসুস্থতা সত্ত্বেও ডা. শফিকুর রহমান মানসিকভাবে দৃঢ় এবং স্বাভাবিক বোধ করছেন।

টেলিফোনে প্রধান উপদেষ্টা, সরকারের অনেক উপদেষ্টা খোঁজখবর নিয়েছেন এবং সেনাপ্রধানও টেলিফোনে খোঁজখবর নিয়েছেন বলেও ব্রিফিংয়ে জানানো হয়। জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরে শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর