1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৪

রাসেল আহমেদ, মাধবপুর, (হবিগঞ্জ),
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) ভোরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সুলতানপুর গ্রামের তারাব আলীর ছেলে বাবুল মিয়া (৪০), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (২৮), নরসিংদী জেলার পলাশ থানার দক্ষিণ পারলিয়া গ্রামের মো. বুলবুলের ছেলে মো. কাউসার (৩০) এবং কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চর লাঠিয়ালডাঙ্গা গ্রামের হানিফ মিয়ার ছেলে জহির মিয়া (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- সুলতানপুর এলাকার মো. বাবুল মিয়ার বাড়িতে গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে বাবুল মিয়ার বসতঘর তল্লাশি করে ৩টি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করে পুলিশ। এর মধ্যে দুইটি বস্তায় ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর