1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আল আকসা তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৬৪ বার পঠিত

সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজারে “আল আকসা তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্বোধন” করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) বেলা ২টার সময় সাহেবের বাজারস্থ দেবাইর বহর গ্রামে অবস্থিত অস্থায়ী শাখায় বিশিষ্ট মুরব্বি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও আল আকসা তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সহকারী পরিচালক হাফিজ আব্দুস সালাম ও মিজানুর রহমানের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিজ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা শাহ সাফিউর রহমান (বালাউটি), হযরত শাহ চাঁন্দ শাহ কালু মিয়ার বাজার ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক নুরুল ইসলাম (দরিয়াবাদী), তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রদান পরিচালক হাফিজ আব্দুল লতিফ রামপুরি।

আল মদিনা নূর সিতারা কুরানিক ইন্সটিটিউটের পরিচালক হাফিজ সাদ উদ্দিন, মাস্টার জালাল উদ্দীন, রইছ আলী, বিশিষ্ট মুরব্বি লিয়াকত আলী, সিলেট জেলা সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. খোরশেদ আলম, সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মো. মতিউর রহমান, আল আকসা তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সহকারী পরিচালক এম ফখরুল ইসলাম সোহাগ।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সহকারী অফিসার হাফিজ আব্দুল মালিক, নাঈমা লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা শামিম আহমদ, নুরুল করিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মাওলানা রিয়াজ উদ্দিন, দেলোয়ার হুসাইন, আব্দুল আলীম, ফয়জুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল মুমিন, হাজী আব্দুস ছামাদ মেম্যারিয়াল একাডেমির সহকারী শিক্ষক আব্দুস সালাম, জামেয়া ইসলামিয়া সাতগাঁও মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, লিলাপারা জামে মসজিদের ইমাম হাফিজ হাসান আহমদ, পাটানগাও জামে মসজিদের ইমাম হাফিজ কামাল উদ্দিন, সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হিফয বিভাগের প্রাক্তন ছাত্র হাফিজ শামিম মাহমুদ, সোহান, আল আকসা তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সহকারী পরিচালক হাফিজ সাহাব উদ্দিন, কান্দির পথ জামে মসজিদের ইমাম শোয়াইবুর আঙ্গারজুরি।

মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাফিজ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর