1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে আদর্শ উচ্চ বিদ্যালয়ে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সাংবাদিকদের সহযোগিতা কামনা 

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৫১ বার পঠিত

মব সৃষ্টি ও অপপ্রচার রোধে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করতে একটি চক্র বারবার উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষকরা।

 

গতকাল বিকালে বিদ্যালয় মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে এমন তথ্য জানান প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম। সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম জানান, ‘সমন্বয়ক’ পরিচয়ে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে বিদ্যালয় থেকে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু চাঁদা না দেওয়ায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিদ্যালয় চত্বরে অপপ্রচার চালানো এবং মব সৃষ্টির মাধ্যমে অস্থিরতা তৈরি করছে।

এসব কর্মকাণ্ড শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। ছাত্র আন্দোলনের কারণে গত বছরের ২ সেপ্টেম্বর প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষককে বাধ্যতামুলক ছুটিতে পাঠায় প্রশাসন। এরপর থেকে তারা বাড়িতে বসেই অফিস করছিলেন। গত ২০জুলাই তারা বিদ্যালয়ে যোগদান করেন। এরই পরিপ্রেক্ষিতে কয়েকজন বহিরাগত লোক মব সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত বলে জানান প্রধান শিক্ষক।

তারা আরও বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে বিদ্যালয়ের সুনাম ও ফলাফল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের ফলাফল আবারো ভালো করার লক্ষ্যে সবাই বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শিরিন আক্তার, সিনিয়র শিক্ষক কাজল মিয়া, দীপক কুমার গোপ, ফারহানা খানম, নানু মিয়া,  জাহেদুর রহমান চৌধুরী, সাদেকুল ইসলাম, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মোঃ আনোয়ারুল ইসলাম, আমিনুল ইসলাম, সাইদুর রহমান চৌধুরী, সোনিয়া ইকবাল সম্পা, ইমদাদুল হক, অফিস সহকারী পারভীন আক্তার প্রমুখ। এছাড়া বানিয়াচং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর