প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২৫, ১:১৩ পূর্বাহ্ণ
লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্টের মায়ের রোগমুক্তি কামনায় প্যারিসে মিলাদ ও দোয়া মাহফিল

প্যারিসে বাংলাদেশি অভিবাসীদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন লিগ্যাল এইড ফ্রান্স-এর প্রেসিডেন্ট আজাদ মিয়া'র মায়ের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায়, প্যারিসের উপকণ্ঠ ম্যারি দ্য অবারভিলিয়ে-তে অবস্থিত লিগ্যাল এইড ফ্রান্সের নিজস্ব হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামে মসজিদ, অভারভিলিয়ে ফ্রান্স-এর খতিব মাওলানা নুরুল ইসলাম। মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আজাদ মিয়ার মায়ের রোগমুক্তি কামনা করা হয়।
দোয়া মাহফিলে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সমাজকর্মী, ইমাম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে
সালেহ আহমেদ চৌধুরী, প্রধান খাদেম, বাংলাদেশ জামে মসজিদ অভারভিলিয়ে, আজহারুল হক মিন্টু, ভাইস প্রেসিডেন্ট, লিগ্যাল এইড ফ্রান্স,আব্দুল মালিক মানিক, সাবেক সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্স, শামীম মুহাম্মদ মোল্লাহ, ট্রেজারার, গ্রান্ড মস্ক দু পন্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আজাদ মিয়ার মায়ের দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে এমন বন্ধন ও সহানুভূতির চর্চা বজায় রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.