1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পঠিত

সিলেটে অস্ত্র মামলায় ২১ বছরের সাজা প্রাপ্ত ও একাধিক মামলার আসামী জসিম উদ্দিন ওরফে জসিম আহমদকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার সকালে সিলেট নগরীর মেন্দিবাগ পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় ৪ টি মামলা রয়েছে এবং আরও ২ টি মামলায় সে তদন্তে অভিযুক্ত।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন ওরফে জসিম আহমদ (৪৩) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর ধারা বহরের মৃত হিরা মিয়ার ছেলে।

র‌্যাব-৯ জানায়, সোমবার সকাল ৬ টার সময় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানাধীন মেন্দিবাগ পয়েন্টের জেলা পরিষদ মার্কেটের ভর্তাবাড়ী রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার এফআইআর নং-৭, তারিখ- ১৪ মার্চ, ২০১৭; ধারা- ১৯(ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন, জিআর ৪৩/১৭, প্রসেস নং-১৩১/২২ এর মূলে অস্ত্র মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত জসিম উদ্দিন ওরফে জসিম আহমদকে গ্রেফতার করা হয়।

 

উল্লেখ্য যে, তার বিরুদ্ধে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় ৪ টি মামলা রয়েছে এবং আরও ২ টি মামলায় সে তদন্তে অভিযুক্ত।

সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর