(ছাত্র জনতা)
গনতন্ত্রের আড়ালে নির্বাচন ঘুম
বিনা ভোটে এমপি ১৫৩ জন,
ক্ষমতার চাবুক জনতার পিঠে
নির্বাচন মানে এক প্রহসন।
ব্যালটে সিল মেরেছে প্রশাসন
দিনের ভোট করেছে রাতে,
ডামি প্রার্থী আর ডামি নির্বাচন
তাই কেউ ছিল না তোদের সাথে।।
আবু সাইদ তুমি জুলাইয়ের নায়ক
বুক পেতে দিয়েছো গুলি কর,
তোমার রক্ত বৃথা যায়নি
তাইতো হয়েছো তুমি অমর।।
টিয়ারশেল আর বুলেটের আঘাতে
নিহত হাজার হাজার প্রাণ,
আহত হয়েছে প্রায় লক্ষাধিক
আল্লাহ রেখেছেন তোমাদের মান।
বিমান হতে ছাত্র জনতার গায়ে
যারা চালিয়েছে অবৈধ গুলি,
স্বৈরাচারী হয়ে পালিয়েছে তাঁরা
ক্ষমতার জন্য দিয়েছিল নরবলি।
দেখেছে বিশ্ব নিন্দিত ইতিহাস
ভবে নেই আর কোন দেশে,
এভাবে পালায় গলায় গলায়
সবাই একত্রে মিলেমিশে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.