1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: দুই মাস পর উদ্ধার, যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ (প্রতিনিধি):
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে অপহরণের অভিযোগে মোস্তাকিম মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। দীর্ঘ দুই মাস ২৩ দিন পর মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বাহুবল বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে কিশোরীটিকে উদ্ধার করা হয়।

বুধবার (৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তার মোস্তাকিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বানিয়াচং উপজেলার চানপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ বছর বয়সী ওই কিশোরী নবীগঞ্জ উপজেলার হিরা মিয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। গত ১৩ মে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার পর কেন্দ্র থেকে বের হওয়ার সময় মোস্তাকিম তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
কিশোরী নিখোঁজ হওয়ার চারদিন পর তার বাবা নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান, অপহরণের পর মোস্তাকিম ও কিশোরীটি ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে বাহুবল বাজারে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল। মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিযোগের ভিত্তিতে মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর