1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

রাসেল আহমেদ (মাধবপুর) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩২৩ বার পঠিত

 

হবিগঞ্জের মাধবপুর বেপরোয়া বাসের ধাক্কায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্রের প্রাণ গেছে ।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল ৭ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে করড়া এলাকায় আল আমিন হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে।মোফাজ্জল হোসেন উপজেলার করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এবং মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের ছাত্র। মাধবপুর থানার এস আই সাইদুর রহমান জানান,করড়া গ্রামের মোফাজ্জল হোসেন সকালে বানের পানিতে নালায় মাছ ধরতে বাড়ি থেকে বের হয়েছিল।সকাল ৭ টার দিকে করড়া আল আমিন হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় সিলেট গামী বেপরোয়া একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে মোফাজ্জল গুরুতর আহত হন।তার স্বজনরা খবর পেয়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিযে গেলে দুপুর ১২ টার দিকে তিনি মারা যান। গাড়িটি শনাক্ত করতে পুলিশ চেষ্টা করছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্ল্যাহ জানান,নিহতের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে আছে।আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর