1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুতাং নদী থেকে নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২১৬ বার পঠিত

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে নিখোঁজের তিন দিন পর সুতাং নদী থেকে চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিশুর নাম মুনতাহা। সে ওই গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বদরগাজী এলাকায় নদীর মধ্যে একটি গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে বাড়ির পাশে সুতাং নদীতে হাত ধুতে গিয়ে নিখোঁজ হয়ে যায় মুনতাহা। বিষয়টি জানার পর চুনারুঘাট ফায়ার সার্ভিস টানা দুই দিন উদ্ধার অভিযান চালায়, কিন্তু তখন শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে বদরগাজী এলাকায় নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করে উদ্ধার করেন।

এ বিষয়ে পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক মিয়া জানান, ঘটনার দিন মুনতাহার সঙ্গে থাকা আরেকটি শিশু এসে পরিবারকে বিষয়টি জানায়। কিন্তু পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সে নদীর স্রোতে ভেসে যায়।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন জানান, নদীতে একটি শিশুর মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর