1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গাড়ি থেকে নামিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হ*ত্যা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৩৩ বার পঠিত

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়কে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

 

নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানা পুলিশ জানায়, রাতে ওই এলাকায় কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে এক যুবকের ধস্তাধস্তি হয়।

এরপর হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে এক যুবককে গলা কাটা অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় নিশ্চিত করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইদুর রহমানকে গাড়ি থেকে নামিয়ে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহতের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এতে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর