প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৬:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২৫, ১:০৩ পূর্বাহ্ণ
সিলেট ক্বীন ব্রীজের পাশে যুবক খু.ন

সিলেটের ক্বীন ব্রীজ এলাকায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম ডালিম (৩৫)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। কি কারণে ডালিমকে খুন করা হলো, পুলিশ তা খতিয়ে দেখতে এরিমধ্য তদন্ত শুরু করেছে।
জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক ডালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুনের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি'র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, ছিনতাইকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত শুরু করেছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.