1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কুশিয়ারা নদীতে সাবেক ক্রিকেটারের মরদেহ উদ্ধার

আব্দাল মিয়া (হবিগঞ্জ)
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পঠিত

মৌলভীবাজারের মনু নদীতে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর সাবেক ক্রিকেটার মছব্বির আহমদ (৩৫) সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জহিরুল ইসলাম শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মছব্বির আহমদ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর (কালেঙ্গা) গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজার জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৬ আগস্ট) বিকেলে মছব্বির মিরপুর গ্রামে এক বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে পালপুর খেয়াঘাটে মাঝি ছাড়া নৌকা চালিয়ে মনু নদী পার হওয়ার চেষ্টা করছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে যান তিনি। পুলিশ, ফায়ার সার্ভিস, স্বজন ও স্থানীয়রা টানা উদ্ধার তৎপরতা চালালেও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজের পর মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন বাজারে তার ছবি ও যোগাযোগ নম্বরসহ পোস্টার লাগানো হয়। অবশেষে শুক্রবার (৮ আগস্ট) রাতে জগন্নাথপুর উপজেলার বড় ফেচি এলাকায় কুশিয়ারা নদীতে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা এবং স্বজনদের খবর দেন। পরে জগন্নাথপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করে।
এএসপি জহিরুল ইসলাম জানান, “নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। পরে কুশিয়ারায় মরদেহ পাওয়া যায়।”

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর