1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মধ্যনগরে পুলিশের অভিযানে বালুসহ আটক-৮

মোহাম্মদ আবদুল কাদির (মধ্যনগর) সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩৮৮ বার পঠিত

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও ৩০০ ঘনফুট বালুসহ ৮ জনকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে মধ্যনগর সদর ইউনিয়নের সম্পদপুর এলাকার রক্ষাকালী মন্দির সংলগ্ন গফুরে খাল থেকে তাদের আটক করা হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মো. ইউছুব আলী ও এএসআই স্বপন সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।

এ সময় ইজারাবিহীন ভাবে সরকারি অনুমোদন ছাড়া বালু উত্তোলনের অপরাধে একটি ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকা (মূল্য প্রায় ২ লাখ টাকা) ও ৩০০ ঘনফুট বালু (মূল্য প্রায় ৯ হাজার টাকা) জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মোট মূল্য ২ লাখ ৯ হাজার টাকা।

আটকৃতরা হলেন—মো. তফছির হোসেন (২৬), মো. নেকবর আলী (২০), মো. সম্রাট হোসেন (২১), মো. মফিজ আলী (২৫), মো. মুক্তার আলী (১৯), মো. কাউছার আলী (২৩), মো. শহর আলী (২০) এবং মো. শাহানুর (২০)। তাদের মধ্যে সাতজন রতনপুর গ্রামের বাসিন্দা এবং একজন কলাগাঁও, তাহিরপুর উপজেলার বাসিন্দা।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন সরকারি অনুমতি ছাড়া বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলছে এবং আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর