হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার স্থানীয় বুল্লা বাজার থেকে উপজেলার একমাত্র নারী বিদ্যাপীঠ সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় (বিএসগালর্স স্কুল) এবং বুল্লা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সড়কের ওপর আর্বজনা আর ময়লার স্তুপ দেখে মনে হবেনা এটি কোন রাস্থা, যে রাস্থা দিয়ে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থী সহ একটি গ্রামের বৃহৎ জনগোষ্টির লোকজন চলাফেরা করেন।
গুরুত্বপুন এই শাখা রাস্থাটির দীর্ঘদিন ধরে এমন চিত্র দেখে বিরক্ত স্থানীয় পথচারীরা সহ শিক্ষার্থীরা। প্রতিদিন দুর্গন্ধে চলাচলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের এপথ নাক চেপে যাতায়ত করতে হচ্ছে এই সড়ক দিয়ে।
সরেজমিনে দেখা যায়, গ্রামবাসী ও শিক্ষার্থীদের জন্য গুরত্বপুর্ন এই সড়কের একদিকে বাজারে সব আবর্জনা স্তুপ করে রেখে দুভোর্গ তৈরী করা হয়েছে অপর দিকে দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় রাস্থার উভয় পাড় ভেঙ্গে সারু হয়ে সংকুচিত হয়ে গেছে, ফলে বৃষ্টির সময় সৃষ্ট কাদা মাড়িয়ে এ রাস্থাদিয়ে চলাচলও দুস্কর হয়ে পড়ে।
ওই রাস্থায় চলাচলরত শিক্ষার্থীরা জানান, হবিগঞ্জ লাখাই সড়কে যানবাহনের চাপ বেশি থাকায় নিরাপত্তার জন্য শিক্ষার্থীরা এ সড়কে বেশি আসা যাওয়া করেন, কিন্তু কোন ভাবেই কাদা না মাড়িয়ে এ সড়ক অতিক্রম করতে পারেননা তারা সেই সাথে দুর্ঘন্ধে বমির উপক্রম তাদের নিত্য সঙ্গী।
বাজারের ব্যবসায়ী ও গ্রামের চলাচলকারী জানান, অচিরেই এ সমস্যার সমাধান করা না হলে স্বাস্থ্য ঝুঁকিতে পরবে শিক্ষার্থীরা সহ চলাচলকারীরা।
এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান এডঃ খোকন চন্দ্র গোপ সৌরভের সাথে আলাপকালে জানান, ইতিপুর্বে ওই সড়ক সংস্কারের বিষয়টি বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তর সহ উর্ধ্বতন কর্তপক্ষের নিকট উপস্থাপন করেছি, তবে আশার কথা হলো সড়কের সংস্কার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সমপন্ন হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে বলে আশা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.