1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে বিজিবির অভিযানে প্রায় ৫২ লাখ টাকার মাদক ও চোরাইপণ্য উদ্ধার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পঠিত

হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পৃথক সাতটি অভিযানে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট ও দামি শাড়িসহ ৫১ লাখ ৯৩ হাজার ২৫০ টাকার মাদকদ্রব্য ও চোরাইপণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ আগস্ট রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে টহল দল ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে।

 

একই সময়ে চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও বাল্লা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল মদ এবং বিপুল পরিমাণ দামি শাড়ি উদ্ধার করে।

এছাড়া মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও মনতলা বিওপির টহল দল পৃথক অভিযানে ২৪ দশমিক ৫ কেজি গাঁজা এবং ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। অপরদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল চোরাচালান বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল আটক করে।

অধিনায়ক তানজিলুর রহমান বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষাই নয়, জনগণের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। আমাদের লক্ষ্য সমাজকে মাদকমুক্ত রাখা। চোরাচালান ও মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে রয়েছি, যাতে দেশের যুবসমাজ মাদকের গ্রাস থেকে রক্ষা পায়।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত সব পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে। চলতি আগস্ট মাসেই এখন পর্যন্ত ৫৫ বিজিবি ব্যাটালিয়ন পৃথক অভিযানে ৩৪ লাখ ৫০ হাজার ৯০০ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাইপণ্য জব্দ করেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর