প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৬:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ
খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে যুবকে কুপিয়ে হ.ত্যা

সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন বুড়জান চা বাগানের পাশ্ববর্তী খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে এক যুবকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আজাদুর রহমান (২৫)।
নিহত আজাদের সাথে থাকা অপর তার বন্ধু বদরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার কিছু আগে এই মর্মান্তিক হত্যাকান্ড ঘটে।
নিহত আজাদুর রহমান (২৫) তিনি গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের পুত্র।
গুরুতর আহত বদরুলের বাড়ি একই এলাকার পশ্চিম বড়গুল গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
সূত্র জানায়, মাত্র ১৫০০ টাকার বিরোধ নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আজাদুরকে হত্যা করে একই গ্রামের দেলোয়ার উরফে ধান্দা সহ তার সহযোগিরা।
এই হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিছুর রহমান। তিনি জানান গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের এক যুবককে আমার থানা এলাকার খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে নিয়ে এ ঘটনাটি ঘটায়। আমি ঘটনাস্থলে আছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে ঐ এলাকার দেলোয়ারের নাম এসেছে। আমরা তাকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।
বিস্তারিত আসছে..........
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.