হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) ভোররাতে ক্যাপ্টেন সামিউল আযীমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন স্থানে রাত সাড়ে নয়টা থেকে দুইটা পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ৩নং উত্তর-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোহাগ মিয়া (২৮), ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের পাটানটুলা গ্রামের নুরুল ইসলামের ছেলে জুয়েল মিয়া, একই ইউনিয়নের চাঁনপাড়া গ্রামের জামির হোসেনের ছেলে শান্ত শাহিন, আমিরখানি গ্রামের ইউনুস আলীর ছেলে আফজান মিয়া (৪০) এবং গরিব হোসেন মহল্লার মৃত আব্দুল হাইয়ের ছেলে সাজ্জাত মিয়া (৪৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা, তিনটি ইয়াবা কন্ট্রোলার, ৮০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের ৪টি কলকি, ইয়াবা সেবনের ফুয়েল পেপার, চারটি মোবাইল ফোন এবং দুটি দা উদ্ধার করা হয়।
অভিযান শেষে ভোরেই তাদের বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.