1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাবাকে কুপিয়ে হ.ত্যা.চেষ্টার অভিযোগে পুত্র গ্রেপ্তার

হবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মাসুক মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে র‌্যাব এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে। এর আগে সোমবার (১১ আগস্ট) রাতে চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলার এজাহার ও র‌্যাবের তথ্যে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তারাউল্লা গ্রামের ধনু মিয়ার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে পাঁচ ছেলে ও এক মেয়ে, আর দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। কয়েক বছর আগে ধনু মিয়া প্রথম পক্ষের সন্তানদের সম্পত্তি বুঝিয়ে দিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একই বাড়িতে বসবাস শুরু করেন। তবে প্রথম পক্ষের কয়েকজন ছেলে অবশিষ্ট জমি দলিল করে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন।

ধনু মিয়া এতে রাজি না হওয়ায় গত ২৬ জুলাই সকালে স্থানীয় মসজিদের সামনে অতর্কিত হামলা চালায় তার প্রথম পক্ষের ছেলে মাসুক। ধারালো দা দিয়ে বাবার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে সে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ধনু মিয়াকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর ধনু মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এরপর থেকে মাসুক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সিপিসি-৩ যৌথভাবে অভিযান চালিয়ে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর মাসুককে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, গুরুতর অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর