1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জ প্রেসক্লাবে “ইউনাইটেড ফর লাখাই” আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষন কর্মশালা

মহসিন সাদেক, (লাখাই) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৫৩ বার পঠিত

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

মঙ্গলবার সকাল ১০টায় ইউনাইটেড ফর লাখাই আয়োজনে ‘মফস্বল সাংবাদিকতার ভিত্তি: প্রিন্ট মিডিয়ায় নীতি, দায়িত্ব ও নৈতিকতা এবং ডিজিটাল যুগে মফস্বল সাংবাদিকতা- ইলেক্ট্রনিক মিডিয়ায় নৈতিক চ্যালেঞ্জ ও উত্তম অনুশীলন বিষয়ের এ কর্মশালাটি অনুষ্ঠিত হয় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে।

দিনব্যাপি কর্মশালায় অংশ নেন লাখাই উপজেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

প্রশিক্ষণের বিষয়বস্তুতে গুরুত্ব দেওয়া প্রিন্ট মিডিয়ায় নীতি, দায়িত্ব ও নৈতিকতা এবং ডিজিটাল যুগে মফস্বল সাংবাদিকতা- ইলেক্ট্রনিক মিডিয়ায় নৈতিক চ্যালেঞ্জ ও উত্তম অনুশীলন বিষয়ের ওপর।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকগন সাংবাদিকতার বাস্তব প্রেক্ষাপটে আলোচ্য বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন।

এসময় প্রশিক্ষকগন নির্ভুল সংবাদ লেখার কলাকৌশল নিয়ে আলোচনা করেন । একই সঙ্গে পাঠকের চাহিদা অনুযায়ী যাচাই-বাছাই করে নির্ভূল তথ্য প্রচারের বিষয়ের গুরুত্ব তুলে ধরেন ।

সেই সাথে পাঠকের চাহিদা, তথ্য যাচাই এবং দ্রুত অথচ নির্ভুল সংবাদ পরিবেশনের বিভিন্ন কৌশল তুলে ধরেন প্রশিক্ষকগন।

নিউইয়র্কে অবস্থানরত ‘ইউনাইটেড ফর লাখাই’-এর প্রধান সমন্বয়ক কাউসার মুমিনের সমন্বয়ে প্রশিক্ষনের শেষ পর্বে ইনাইটেড ফর লাখাইর প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল আওয়াল এর ভার্চুয়ালি সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রপতি ও সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড ফর লাখাই এর -অর্ডিনেটর শফিউল আলম সজল।

অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন প্রশিক্ষক সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক নিউজ এডিটর খায়রুল বাশার শামীম এবং সিনিয়র সাংবাদিক মাঈনুল আলম।

সমাপনী বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর