1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সিলেটে আন্তর্জাতিক মানের দু’টি আইইএলটিএস অন কম্পিউটার পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩১৯ বার পঠিত

হেক্সা’স ও ব্রিটিশ কাউন্সিল এর যৌথ উদ্যোগে সিলেটে আন্তর্জাতিক মানের দুটি আইইএলটিএস অন কম্পিউটার পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় সিলেট নগরীর মেজরটিলাস্থ সিদ্দিকী প্লাজার ৩য় তলায় হেক্সা’স এর প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ফিতা কেটে উদ্বোধন করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. ম্যাক্সিম রাইমান।

এসময় উপস্থিত ছিলেন হেক্সা’স এডুকেশনের বোর্ড অব ডিরেক্টরস ও চেয়ারম্যান শাহিবুল আলম রেজা, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির সুমন, সিইও সুলতান আহমেদ, পরিচালক জুবের আহমদ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট এক্সামস) মো. বদরুদ্দোজ্জা, সিলেট প্রেসক্লাবের সেক্রেটারি সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ভাইস চেয়ারম্যান (১ম) ফেরদৌস আলম, সেল্টার সাবেক সভাপতি খালেদ হোসেন চৌধুরী, সিদ্দিকী প্লাজা ব্যবসায়ি সমিতির সভাপতি আবুল কালাম, পিএস একাডেমির সিইও মনিরুজ্জামান মনির, দুধওয়ালার পরিচালক শাকিল জামান প্রমুখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল সিলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রণব কান্তি দে বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সবচেয়ে বড় ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান হেক্সা’স এডুকেশনে পাঠদানের পাশাপাশি আইইএলটিএস মেইন এক্সামে অংশগ্রহণের সুযোগ পাবেন। তিনি এ প্রদক্ষেপ সিলেটকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান ড. ইকবাল সিদ্দিকী বলেন, আইইএলটিএস অন কম্পিউটার পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা পাবেন। এ ধরণের কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবেন। হেক্সা’স সিলেট তথা সারাদেশে ইংরেজি ভাষা শিক্ষায় শিক্ষার্থীদের আরো বেশী আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে।

এর আগে বেলা ১২টায় হেক্সা’স জিন্দাবাজার শাখায় আরেকটি আইইএলটিএস অন কম্পিউটার পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর