1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে আবারো ভাতিজার হাতে চাচা খু.ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৩২ বার পঠিত

সিলেটে খুনের ঘটনা বেড়েই চলেছে। গত এক সপ্তাহে সিলেটে চারজন খুন হয়েছেন। সর্বশেষ বুধবার (১৩ আগস্ট) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস সংলগ্ন আখালিয়া বড়গুল এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছেন মাদ্রাসা শিক্ষক মাওলানা যুবায়ের আহমদ (৪৫)।

নিহত যুবায়ের আহমদ আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার। অভিযুক্ত নয়ন আহমদ নিহতের ভাতিজা ও একই এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, অভিভাবক হিসেবে যুবায়ের আহমদ ভাতিজা নয়নকে বাজে ছেলেদের সাথে মেলামেশা করতে নিষেধ করতেন। এ নিয়ে তাদের মধ্যে আগে থেকেই কথা কাটাকাটি চলছিল। বুধবার সকাল ৯টার দিকে যুবায়ের মাদ্রাসায় যাওয়ার পথে নয়নের সাথে দেখা হয়। এ সময় রাস্তায় জমে থাকা পানি ছিটকে যুবায়েরের গায়ে পড়লে দুজনের মধ্যে তর্ক শুরু হয়।

একপর্যায়ে নয়ন অতর্কিত ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন যুবায়ের। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে আজাদুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে ৭ আগস্ট ক্বিন ব্রিজ এলাকায় খুন হন ডালিম আহমদ নামে আরেক যুবক। গত শনিবার মধ্যরাতে গোলাপগঞ্জের কদমতলা এলাকায় ছুরিকাঘাতে খুন হন যুবদলকর্মী রনি হোসাইন। এমন ধারাবাহিক হত্যাকাণ্ডে সিলেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর