1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নয় ছাত্রজনতা হত্যাকাণ্ডে সাবেক ওসি দেলোয়ার গ্রেপ্তার

মো আব্দাল মিয়া (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে নয়জন ছাত্রজনতাকে গুলি করে হত্যার মামলায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সূত্র জানায়, গত বুধবার রংপুর রেঞ্জ পুলিশ অফিসে পরিদর্শক পদে কর্মরত অবস্থায় রংপুর জেলা ডিবি দেলোয়ারকে গ্রেপ্তার করে। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গত বছরের ৫ আগস্ট পর্যন্ত ওসি দেলোয়ার বানিয়াচং থানায় দায়িত্ব পালন করছিলেন। ওইদিন বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে কয়েক হাজার মানুষের মিছিল বের হয়।

গ্যানিংগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে মিছিল বড়বাজার শহীদ মিনারে সমবেত হয়। পরে মিছিলকারীরা থানার সামনে গেলে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এবং আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এসময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই চারজনসহ সাতজন নিহত হন। একই ঘটনায় বিক্ষুব্ধরা চিত্র ধারণ করতে গেলে এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় নয়।

এর মধ্যে বিক্ষুব্ধ জনতা থানার উপ-পরিদর্শক (এসআই) সন্তোষ চৌধুরীকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরদিন গুলিবিদ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার পর নিহত নয়জনের পরিবার পৃথক মামলা দায়ের করে। একইসঙ্গে এসআই সন্তোষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকেও মামলা হয়। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠিত হয় এবং ইতোমধ্যে ৩০ জনের বেশি সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর