1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে বিনামূল্যের সার ডিলারের দোকানে অভিযানে ১ টন ভার্মি কম্পোস্ট জব্দ

মহসিন সাদেক, (লাখাই) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

লাখাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণের সার সার বীজ ও কীটনাষক ব্যবসায়ীর দোকানে পাওয়া গেছে। কৃষিকর্মকর্তার অভিযানে ১ টন ভার্মি কম্পোস্ট জব্দ।

উপজেলা কৃষি অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তাবায়নাধীন ফ্রিপ প্রকল্পের আওতায় উপজেলার ৬ টি ইউনিয়নের কৃষক গ্রুপের কৃষকদের মাঝে কৃষি প্রদর্শনীর অনুকূলে বিনামূল্যে বিতরনের জন্য বিপুল পরিমান ভার্মি কম্পোস্ট ( কেঁচো সার) কৃষিঅফিসের গোডানে আনা হয় ১৩ আগষ্ট বুধবার।

এ সার পর্যায়ক্রমে প্রদর্শনী প্রাপ্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরনের বিধান থাকলেও এক দিনেই সন্ধা নাগাদ গোডাউন খালি হয়ে পড়ে।

এতে কৃষি কর্মকর্তার সন্ধিগ্ধ হয়ে পড়েন এবং এ বিষয়টি অনুসন্ধানে মাঠ নামেন।

একপর্যায়ে উপজেলার স্থানীয় বুল্লা বাজারে অভিযান চালিয়ে বিএডিসির ডিলার ও সার,বীজ বালাইনাষক ব্যবসায়ী আব্দুর রহমান এর দোকানে বিনামূল্যের দেখতে পয়ে তিনি ৪০ কেজি ওজনের ৪০ বস্তা জব্দ করে এবং তা স্থানীয় দুইজন ব্যবসায়ীর উপস্থিতে আব্দুর রহমান এর দোকানে রেখে দেখে দেন সেই সাথে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ সার এ অবস্থায় থাকার নির্দেশনা দেন।

এদিকে এ বিষয়ে ব্যবসায়ী আব্দুর রহমান বলেন আমার দোকানে এ সার প্রেরন করেছের কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষনবিদ জ্যোতিলাল গোপ।

এ বিষয়ে কৃষি কূমকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম বলেন বিনামূল্যের সমুদয় সার একদিনের মধ্যে বিতরন হওয়ায় আমার সন্দেহ হলে আমি বিষয়টির কারন উদঘাটনে অভিযানের অংশ হিসাবে বুল্লাবাজার এর বরকত উ্ল্লা ট্রেডার্স এর সত্যাধিকারী আব্দুর রহমান এর দোকেনে এক টন ভার্মি কম্পোস্ট দেখাতে পাই এবং তা বিনামূল্যে বিতরন এর সার নিশ্চিত হয়ে তা জব্দ করে তা ২ জন ব্যবসায়ীর উপস্থিতিতে দোকানে রেখে দিয়েছি।

তিনি আরোও বলেন এ সার পাচারে কৃষি অফিসের জ্যোতি লাল গোপ জড়িত থাকার অভিযোগ পেযেছি। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোকানী ও সংসলিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর