1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে ভার্মি কম্পোস্ট সার পাচারের সম্পৃক্ততার অভিযোগে জ্যোতিলাল কে শোকজ

মহসিন সাদেক, (লাখাই) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পঠিত

 

মহসিন সাদেক, লাখাই:- লাখাই উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের  বাস্তাবায়নাধীন ফ্রিপ  প্রকল্পের আওতায় উপজেলার ৬ টি ইউনিয়নের কৃষক গ্রুপের কৃষকদের মাঝে কৃষি প্রদর্শনীর অনুকূলে বিনামূল্যে বিতরনের ৪০ কেজি ওজনের ২৫ বস্তা  ভার্মি কম্পোস্ট  (কেঁচো সার) গতকাল বুধবার সন্ধায়  উপজেলার স্থানীয় বুল্লাবাজারের সার, বীজ কীটনাশক ডিলার বরকত উল্লাহ ট্রেঢার্স নামে একটি প্রতিষ্টান থেকে জব্দ করেন লাখই উপজেলা কৃষিবিদ ও কৃষি  সমপ্রসারণ কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম।

বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরনের জন্য সরকারি জৈব সার ওই প্রতিষ্টানে  নিয়মবহির্বুত ভাবে বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে পাচারের সাথে লাখাইয়ে কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলাল গোপ

সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে শোকজ নোটিশ করেছে উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্মকর্তা শাহাদুল ইসলাম বলেন, সরকারী সার পাচারের বিষয়টি জানতে পেয়ে উল্লেখিত প্রতিষ্ঠানে  পাচারকৃত সার  পাওয়া গেছে, ফলর তা জব্দ করা হয় । ওই জব্দকৃত সার পাচারের সাথে জ্যোতিলাল গোপ সম্পৃক্ত থাকায় ” তার কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া  নেয়া  হবে না এ মর্মে জ্যোতিলাল গোপ কে শোকজ  চিঠি দেয়া হয়েছে এবং জেলার উপপরিচালক আকতারুজ্জামানের কাছে ওই চিঠির অনুলিপি দেয়া হয়েছে।

এসময় তিনি  সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে অচিরেই আইনগত ব্যবস্থা নেয়া হবেও উল্লেখ করেন।

এ বিষয়ে জেলার উপপরিচালক আকতারুজ্জামানের যোগাযোগ করা হলে তিনি জানান, জ্যোতিলাল গোপের বিরুদ্ধে শোকজ নোটিশের অনুলিপি আমি পেয়েছি।

শোকজের চিটি প্রাপ্তির বিষয়টি স্বীকার করেন  সরকারি সার পাচারে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত উপজেলা  উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলাল গোপ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর