1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে ৬ ঘন্টার ভিতর চোরাই টাকা উদ্ধারসহ আটক ১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরির ঘটনার ৬ ঘন্টার ভিতর চোরাইকৃত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের রূপসপুর এলাকার জসিম মোল্লা নামের এক ব্যক্তির বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন চুরি চুরি হয়।

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে জসিম মোল্লা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করলে চোরই চুরির রহস্য উদঘাটন করতে পুলিশ মাঠে নামে। পরে অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক এর নেতৃত্বে পুলিশের একটি টিম রাত ২টার দিকে রূপসপুর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার ৬ ঘন্টার ভিতর মূল আসামি রাসেল আহম্মদ মোস্তফা (৩৭)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এসময় জসিম মোল্লার ঘর থেকে চোরাকৃত নগদ ১ লক্ষ ১৩ হাজার টাকা স্বর্ণালংকার ও ৩টি মোবাইফোন উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর