লাখাইয়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ফ্রিফ এর সরকারী সার পাচারের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপপরিচালক (হবিগঞ্জ) আকতারুজ্জামান জাান, শায়েস্থাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে সত্য প্রমানিত হলে জ্যেতিলালের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম বলেন, কৃষকদের মাঝে বিনামুল্যে বিতরণের সার পাচারের ঘটনায় উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যেতিলালকে প্রথমে সার পাচারের ঘটনা সম্পর্কে বিস্তারিত 'জবাব দেওয়ার জন্য শোকজ করা হলে তার জবাব সন্তোস জনক না হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে পরামর্শক্রমে সরকারী সার পাচারের বিষয়টি উদঘাটনের...
লাখাইয়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ফ্রিফ এর সরকারী সার পাচারের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপপরিচালক (হবিগঞ্জ) আকতারুজ্জামান জাান, শায়েস্থাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে সত্য প্রমানিত হলে জ্যেতিলালের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম বলেন, কৃষকদের মাঝে বিনামুল্যে বিতরণের সার পাচারের ঘটনায় উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যেতিলালকে প্রথমে সার পাচারের ঘটনা সম্পর্কে বিস্তারিত ‘জবাব দেওয়ার জন্য শোকজ করা হলে তার জবাব সন্তোস জনক না হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে পরামর্শক্রমে সরকারী সার পাচারের বিষয়টি উদঘাটনের জন্য ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে এব্যাপারে অভিযুক্ত উদ্ভিদ সংরক্ষনবিদ জ্যেতিলাল জানান, সার পাচারের ঘটনায় শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন শোকজের জবাবের পর উর্ধ্বতন কতৃপক্ষ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।
উল্লেখ্য গত ১৩ আগষ্ট ফ্রিফ কৃষক গ্রুপের বিনামুল্যে সার বিতরণকৃত ২৫ বস্তা সার স্থানীয় বুল্লাবাজারের একটি সারও কিটনাশকের দোকান থেকে জব্দ করে সংশ্লিষ্ট কতৃপক্ষ।