প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ
লাখাইয়ে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী আটক

লাখাইয়ে স্ত্রীর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলায় স্বামী তোফাজ্জল হোসেন (৩৬) কে আটক করেছে লাখাই থানা পুলিশ।
স্ত্রী সুলতানার দায়ের করা মামলার প্রেক্ষিতে গত শনিবার দিবাগত রাতে পুলিশের উপ-পরিদর্শক নুরুল ইসলাম মুন্সি নেতৃত্বে একটি টিম উপজেলার কালাউক বাজারে অভিযান চালিয়ে তোফাজ্জলকে গ্রেফতার করে। তোফাজ্জল মুড়িয়াউক গ্রামের মারাজ মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে যানা যায়, শনিবার লাখাই থানায় নারী ও শিশু নির্যাত আইনে তোফাজ্জলের বিরোদ্ধে মামলা করেন স্ত্রী সুলতানা।
গ্রেফতার কৃতঃকে রোববার হবিগঞ্জে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোঃ বন্দে আলী।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.