1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আজমিরীগঞ্জে বরযাত্রী নৌকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ৫

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

আজমিরীগঞ্জে বিয়ের বরযাত্রী নৌকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হয়েছে৷ গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আহতরা হলো,সদর ইউনিয়নের নোয়ারগর গ্রামের মির্জা (৩০), জহুর আলী (২৫), সফিক (৪০), মিজান (২৬) ও রমজান (২৫)। সোমবার (১৮ ই আগষ্ট) দুপুরে কুশিয়ারা নদীতে এদুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার এক নম্বর সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের একটি বরযাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকা ৬০/৭০ জন বরযাত্রী নিয়ে সোমবার দুপুরে পাহারপুর সড়ক থেকে কুশিয়ারা নদীর উপর দিয়ে বানিয়াচুং উপজেলা উদ্দেশ্যে রওয়ানা দেয়।

নৌকাটি পৌর এলাকার ইলাম নগর গ্রামটি অতিবাহিত হওয়ার পরপরই নদীর উপর দিয়ে টাঙানো ঝুলে পড়া পল্লি বিদ্যুতের মূল লাইনের তারে পেছিয়ে উপরে উল্লেখিতদের শরীরের বিভিন্ন অংশে ঝলসে গিয়ে গুরুতর আহত হলে তাঁদেরকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন।

বরযাত্রী বশির আহমেদ, কুদরত আলীসহ আরো অনেকই জানান, পল্লি বিদ্যুৎতের মুল লাইনের তারটি নদীর উপর ঝুলে ছিলো। এখানে একটি খুটি তাকলে হয়তো এ দুর্ঘটনায় শিকার হতে হতো না।

এ দুর্ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান পল্লি বিদ্যুৎতের এজিএম মোঃ নূরুল আমিন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর