নাসিরনগর-সরাইল-লাখাই- হবিগঞ্জ আন্চলিক মহা সড়ক (R-২২০) হবিগঞ্জ অংশের সম্প্রসারণ ও পুনঃনির্মাণ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনের মতামত গ্রহনে মতবিনিময় সভা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) বিকেলে হবিগঞ্জ এর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাসির নগর- সরাইল- লাখাই - হবিগঞ্জ আঞ্চলিক মহা সড়কের সম্প্রসারণ ও পুনঃনির্মাণ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনের মতামত গ্রহনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রসাশক ডক্টর মোঃ ফরিদুর রহমান। এতে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, সংসলিষ্ট বিভাগের স্থানীয় কর্মকর্তা ও হবিগঞ্জ এবং লাখাই এর স্থানীয় অংশীজজন। নাসিরনগরসরাইল লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহা সড়কের সম্প্রসারণ ও পুনঃনির্মাণের উপযোগিতা, এতদন্চলের বিরাট জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, যোগাযোগ এর গুরুত্ব...
নাসিরনগর-সরাইল-লাখাই- হবিগঞ্জ আন্চলিক মহা সড়ক (R-২২০) হবিগঞ্জ অংশের সম্প্রসারণ ও পুনঃনির্মাণ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনের মতামত গ্রহনে
মতবিনিময় সভা হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) বিকেলে হবিগঞ্জ এর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাসির নগর- সরাইল- লাখাই – হবিগঞ্জ আঞ্চলিক মহা সড়কের সম্প্রসারণ ও পুনঃনির্মাণ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনের মতামত গ্রহনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রসাশক ডক্টর মোঃ ফরিদুর রহমান।
এতে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, সংসলিষ্ট বিভাগের স্থানীয় কর্মকর্তা ও হবিগঞ্জ এবং লাখাই এর স্থানীয় অংশীজজন।
নাসিরনগরসরাইল লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহা সড়কের সম্প্রসারণ ও পুনঃনির্মাণের উপযোগিতা, এতদন্চলের বিরাট জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, যোগাযোগ এর গুরুত্ব তুলে ধরে আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, এডভোকেট আয়াতুল ইসলাম,
সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল,আব্দুল আওয়াল ভূইয়া,তাজুল ইসলাম তাজ,ইউনাইটেড ফর লাখাই নামে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এর প্রতিনিধি ও লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ইউনাইটেড ফর লাখাই এর প্রতিনিধি ও লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ,ইউনাইটেড ফর লাখাই এর প্রতিনিধি ও লাখাই উপজেলা প্রেসক্লাব এর সিনেয়র সহসভাপতি মহসিন সাদেক, হবিগঞ্জ বাস,ট্রাক মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক সোয়েব চৌধুরী, সহ আরোও অনেকে।
সভায় আলোচনায় অংশ নিয়ে অংশীজন বলেন ষাটের দশকে নির্মিত এ সড়কটি আঞ্চলিক মহা সড়কে পুরোপুরি সম্প্রসারণে কাজে বার বার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তাই এবার সকল প্রতিবন্ধকতা দূরীকরণ করে লাখাই হবিগঞ্জ বাসীর দীর্ঘদিনের দাবী আঞ্চলিক মহা সড়কের সম্প্রসারণ ও পুনঃনির্মাণের কাজ যথাযথ বাস্তবায়ন করতে সংসলিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানানো হয়।
তারা আরোও বলেন এ সড়কের পাশে রয়েছে সুপ্রস্থ সরকারি খাল ও সরকারি ভূমি। তাই সড়ক প্রসস্থকরনে ভূমি অধিগ্রহণের তেমন প্রয়োজন পড়বে না এবং সম্প্রসারণ কালে নতুন করে কোন ব্রীজ কালভার্টের প্রয়োজন নেই কারণ এ অংশের প্রায় সকল ব্রীজ কালভার্ট নির্মিত হয়েছে বিগত ২/৪ বছরের সময়কালে।