1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

মহসিন সাদেক, (লাখাই) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পঠিত
লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পোনামাছ অবমুক্ত করন,র্যালি ও আলোচনা সভা এবং পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) দুপুর বেলা উপজেলা মৎস্য অধীদপ্তরের আয়োজনে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করে।
সোমবার দুপুরে উপজেলার অভ্যন্তরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনুপম দাস অনুপ।
পরে একটি বর্নাঢ্যর্যলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও) অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা কনক চন্দ্র শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বিপ্লব চন্দ্র রায়। আলোচনায় অংশ নেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র মিত্র,
মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, সফল মৎস্য চাষী সাইফুল ইসলাম চৌধুরী।
সভায় আলোচকবৃন্দ বলেন লাখাই উপজেলা মৎস্য সম্পদে উদ্বৃত্তের উপজেলা হওয়া সত্তেও বর্তমানে ভরা বর্ষায় মাছের আকাল।লাখাইয়ে দেশী প্রজাতির মাছের গৌরবোজ্জ্বল ইতিহাস থাকলেও ২০১৪ সাল থেকে হবিগঞ্জ এর উজানে গড়ে উঠা শিল্প প্রতিষ্ঠান এর বর্জের প্রভাবে দেশী প্রজাতির মাছের গৌরবোজ্জ্বল ইতিহাস আজ ম্লান হতে চলেছে।
ইতিমধ্যে বল্হু প্রজাতির মাছ আজ বিলুপ্ত হয়ে গেছে, আর যা এখনো পর্যন্ত টিকে রয়েছে তা অস্তিত্ব সংকটে। দেশী প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি ও সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বির্বিচারে পোনামাছ নিধন বন্ধে প্রশাসনের মনিটরিং জোরদার ও জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
হাওরাঞ্চল বেষ্টিত লাখাইয়ে মৎস্য অভয়াশ্রম গড়ে তুলতে হবে।
পরিশেষে ৩ জন সফল মৎস্য চাষীকে সন্মান স্মারক ক্রেস্ট তুলে দেন সভাপতি সহ অতিথি বৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর