1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

 

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৮ আগস্ট) দুপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‍্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

উপজেলা হ্যাচারি কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ফিল্ড এসিস্ট্যান্ট বিদ্যুত চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সদস্য দিলিপ কুমার দাস, ও সমবায় অফিসের নূর হোসেন প্রমুখ। আলোচনা সভার পর বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৩ জন চাষিকে পুরস্কৃত করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

এরআগে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর