সাংবাদিক আসাদুজ্জামান তুহিন'কে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা শাখা কমিটি।
সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানবন্ধন ও বিক্ষোভ করা হয়। বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখা কমিটির সভাপতি এম.আর সজীব সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক এম.তাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা কমিটির সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখা কমিটির সভাপতি সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন, আফতাব উদ্দিন প্রমুখ।
তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা, তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে পূনর্বাসন করার দায়িত্ব সরকার নিতে হবে জানিয়ে ক্তাগণ বলেন, জার্নালিষ্ট প্রটেকশন এ্যাক্ট প্রণয়নের মাধ্যমে রাষ্ট্রের সকল গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারের পক্ষ থেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.