'অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি' এই শ্লোগান নিয়ে সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের করা র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলে। এরআগে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের পুকুরে দেশীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস রঞ্জন শীল, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, মৎস আমাদের সম্পদ। এর মাধ্যমে কর্মসংস্থান ও পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন করা সম্ভব। মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হলে পোনা মাছ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.