এয়ারপোর্ট থানার আজাদ হত্যা মামলার প্রধান আসামী দেলোয়ার কানাইঘাট থেকে গ্রেফতার
মো. মতিউর রহমান:
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
৩৬২
বার পঠিত
এয়ারপোর্ট থানার আজাদ হত্যা মামলার প্রধান আসামী দেলোয়ার কানাইঘাট থেকে গ্রেফতার
মো. মতিউর রহমান:- সিলেটের এয়ারপোর্ট থানার আজাদুর রহমান হত্যা মামলার প্রধান আসামী দেলোয়ার উরফে ধান্দা'কে কানাইঘাট থেকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। (১৮ আগস্ট) মধ্যরাতে কানাইঘাট থানার পর্বতপুর গ্রামের হুরুফৌদ পূর্বপাড়ায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) জুয়েল চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ আজাদ হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন উরফে ধান্দা (২৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার দেলোয়ার হোসেন মৃত নিজাম উদ্দিনের পুত্র ও রাবেয়া বেগমের সন্তান। তার স্থায়ী ঠিকানা সিলেট জেলার গোয়াইনঘাট থানার বিন্নাকান্দি গ্রামে। গত ১২ আগস্ট ২০২৫ খ্রিঃ এয়ারপোর্ট থানাধীন খাদিম জাতীয় উদ্যানের প্রবেশ গেইটের পাশে পূর্ব বিরোধের জেরে বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে...
মো. মতিউর রহমান:- সিলেটের এয়ারপোর্ট থানার আজাদুর রহমান হত্যা মামলার প্রধান আসামী দেলোয়ার উরফে ধান্দা’কে কানাইঘাট থেকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
(১৮ আগস্ট) মধ্যরাতে কানাইঘাট থানার পর্বতপুর গ্রামের হুরুফৌদ পূর্বপাড়ায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) জুয়েল চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ আজাদ হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন উরফে ধান্দা (২৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার দেলোয়ার হোসেন মৃত নিজাম উদ্দিনের পুত্র ও রাবেয়া বেগমের সন্তান। তার স্থায়ী ঠিকানা সিলেট জেলার গোয়াইনঘাট থানার বিন্নাকান্দি গ্রামে।
গত ১২ আগস্ট ২০২৫ খ্রিঃ এয়ারপোর্ট থানাধীন খাদিম জাতীয় উদ্যানের প্রবেশ গেইটের পাশে পূর্ব বিরোধের জেরে বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল কাদের আজাদ (২৮)-কে দেলোয়ার ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পরপরই এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দেলোয়ারের ব্যবহৃত মোটরসাইকেলসহ আরও দুইটি মোটরসাইকেল উদ্ধার করে।
এ ঘটনায় নিহত আজাদের মা ১৪ আগস্ট এয়ারপোর্ট থানায় দেলোয়ারকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-(১২) তারিখ-১৪-০৮-২০২৫ ইং।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিছুর রহমান জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে আজাদ হত্যা মামলার প্রধান আসামী দেলোয়ারকে কানাইঘাট থানা এলাকা থেকে গ্রেফতার করি। তাকে আটক করতে আমার থানার পুলিশ ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। কিন্তু আসামী দেলোয়ার ঘন ঘন স্থান পরিবর্তন করে। অবশেষে দেলোয়ারকে আমরা গ্রেফতার করতে পেরেছি। গ্রেফতারকৃত দেলোয়ারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে তিনি জানান।