1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

বানিয়াচংয়ে সেনা অভিযানে ৭ জুয়াড়ি আটক

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সেনা অভিযানে জুয়ার আসর থেকে ৭ জন জুয়াড়িকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (১৮ আগস্ট) রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের  যাত্রাপাশা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বিএ-৯৫২৬ মেজর কাজী ফয়সাল আহমেদ (০৬ বীর)।

এ সময় স্থানীয় মো. মান্নান মিয়ার বাসায় জুয়ার আসর বসানো অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল বলে জানা গেছে।

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে— নগদ ১১ হাজার ২৭০ টাকা, ৬টি বাটন মোবাইল ফোন, ১টি স্মার্টফোন, ১টি মোটরসাইকেল ও ১০ প্যাকেট তাস।

গ্রেফতারকৃতরা হলেন— আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউপি’র অন্তর্গত পশ্চিমভাগ গ্রামের বদুর উদ্দিনের পুত্র মো. আফুজ মিয়া (৫২), আব্দুল শফিকের পুত্র  মুতাব্বির মিয়া (৫০), মো. আলম উল্লার পুত্র আলী হায়দার (৭২) এবং বানিয়াচং উপজেলার ৪নং ইউপি’র অন্তর্গত যাত্রাপাশা গ্রামের আব্দুল আলীর পুত্র নবীউল (৫৩), সঞ্জব আলীর পুত্র সুমন মিয়া (৪৫), আজগর আলীর পুত্র মহন মিয়া (৩৫), ৩নং ইউপি’র অন্তর্গত মিয়াখানী গ্রামের মৃত আলতাব মিয়ার পুত্র আশিক মিয়া (৫০)।

এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা তথ্যটি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বানিয়াচং থানায় ডিউটি অফিসার এসআই জিয়ার কাছে হস্তান্তরের পর বিজ্ঞ আদালতে বিচারার্থে সোপর্দ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর