
লাখাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে দুঃসাহসিক চুরির ঘটনার খবর পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাতের কোন একসময়ে উপজেলা প্রশাসনিক চত্বরে প্রশসনিক ভবনের অদুরেই অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের এ ঘটনা ঘটে।
জনস্বাস্থ্য অফিস সুত্রে জানা যায় যে, মঙ্গলবার সকাল ৯টায় ওই অফিসের অফিস সহায়ক মোঃ মর্তুজ আলী অফিসে এসে অফিসের ৪টি থালা ভাঙা দেখতে পেয়ে তিনি লাখাই জনস্বাস্থ্য সহকারী উপ প্রকৌশল মোর্শেদ আলম কে প্রথমে বিষয়টি অবহিত করেন।
খোঁজ নিয়ে জানা যায় অফিসে কর্মরতরা অন্যান্য দিনের মতই দাপ্তরিক কর্মশেষে অফিস কক্ষে থালা সাঁটিয়ে যার যার বাড়ীতে চলে যায়, পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে অফিসের কর্মজীবীরা এসে দেখতে পান অফিসের থালা ভাঙা এবং
অফিসে রক্ষিত একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, প্রিন্টার,ইউপিএস নেই।
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য সহকারী উপ- প্রকৌশলী মোর্শেদ আলমের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমার অফিসে চুরির ঘটনা প্রথামে আমার অফিসের অফিস সহায়ক মর্তুজ আলীর কাছ থেকে জেনে আমি অফিসে এসে ঘটনার বিস্তারিত জেনে আমার উর্ধতন কর্তৃপক্ষ কে বিষয়টি অবহিত করার পর আমার উর্ধতন কর্তৃপক্ষের পরামর্শ ক্রমে থানায় জিডি করেছি ।
তবে এ সংক্রান্ত বিষয়ে নিয়মিত মামলা হওয়ার কথা তাকলেও থানায় সাধারন জিডি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মোর্শেদ আলম কে বলে দিয়েছি ওসি’র পরামর্শ নিয়ে ব্যবস্থা নিতে।
জিডির বিষযটি নিম্টত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ বন্দে আলী জানান তিনি লিখিত জিডি নিয়ে এসেছে তাই আমি জিডি ভুক্ত করে দিয়েছি।