1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতক সেনা ক্যাম্পের অভিযানে বিপুল অস্ত্রসহ যুবক গ্রেফতার

ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার পঠিত

 

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে সম্প্রতি সংঘটিত এক রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে ছাতক সেনা ক্যাম্প ও জগন্নাথপুর থানা পুলিশের যৌথ পরিচালনায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

 

গত ২১ আগস্ট গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়। ছাতক সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ফারাবী বিন আলীর নেতৃত্বে ২৫ সদস্যের সেনা টহল দল এবং জগন্নাথপুর থানার রাত্রীকালীন টহল ডিউটির দায়িত্বপ্রাপ্ত এসআই মো. হাদী আব্দুল্লাহ, এএসআই কামাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স যৌথভাবে এই অভিযানে অংশগ্রহণ করেন। এসময় বিপুল অস্ত্রসহ যুবক কে গ্রেফতার হয়েছে।

জানা যায়, কয়েক সপ্তাহ আগে ইসহাকপুর গ্রামে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়, যেখানে প্রকাশ্যে গুলিবর্ষণ এবং দেশীয় অস্ত্রের ব্যবহারের ঘটনা ঘটে। সংঘর্ষের একটি ভিডিও ক্লিপ ছাতক সেনা ক্যাম্পের হাতে পৌঁছালে সেটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করতে সেনাবাহিনী গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট রাতে অভিযান চালিয়ে ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে রাবেল মিয়াকে (২২) গ্রেফতার করা হয়।

অভিযানের সময় রাবেলের বাড়ির সংলগ্ন পুকুরপাড় থেকে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একটি পুরাতন কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, দুটি পুরাতন পাইপ গান, একটি তাজা কার্তুজ, একটি লোহার তৈরি ক্লিনিং রড, একটি চাপাতি ও ছয়টি ধারালো ছুরি। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় জগন্নাথপুর থানায় হস্তান্তর করে ছাতক সেনা ক্যাম্প। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা (মামলা নং-০৯) রুজু করা হয়।

এবিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রাবেল মিয়াকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর