1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

নবীগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, ১০ গাড়ি পুড়ে ছাই

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি পাম্পে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাসসহ পুরো পাম্প পুড়ে গেছে। এতে অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা বলে জানা যায়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এসময় একটি বাসে গ্যাস নেওয়ার সময় পাইপ ফেটে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।

অগ্নিকাণ্ডে পাম্পে থাকা ১০টি সিএনজি ও বাসটি পুড়ে যায়। এসময় তিনতলায় অবস্থানরত কয়েকজন কর্মী জানালা দিয়ে লাফিয়ে পড়লে গুরুতর আহত হন।

আহতদের মধ্যে কর্মী রাসেল (২৫), ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) ও আরও চারজন অটোরিকশাচালক রয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ জানান, “আগুন লেগেছে এমন শব্দে ঘুম থেকে উঠে দেখি চারদিকে আগুন। প্রাণ বাঁচাতে আমরা তিনতলা থেকে লাফ দেই। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ”
খবর পেয়ে নবীগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে একটি বাস ও ১০টি সিএনজি সম্পূর্ণ পুড়ে গেছে। আহতদের সিলেটে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর