
লাখাইয়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ফ্রিফ এর সরকারী সার পাচারের ঘটনায় উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তেরের উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলালের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে উর্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পত্র প্রেরন করা হয়েছে বলে যানা গেছে।
এ ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, আমরা যথা সময়ে তদন্ত করেছি এবং তদন্ত করে জেলার উপপরিচালক আকতারুজ্জামান এর বরাবর তদন্ত প্রতিবেদন দিয়েছি।
এ বিষয়ে তদন্ত কমিটির আরেক সদস্য হবিগঞ্জ সদর উপজেলার কৃষকবিদ কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম বলেন আমরা জ্যোতিলালের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে সার পাচারের সত্যতা পাওয়া গিয়েছে এবং পরবর্তী প্রদক্ষেপ নিতে সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ জেলার উপপরিচালক আকতারুজ্জামান এর সাথে আলাপ কালে তিনি বলেন, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তদন্ত করে সত্যতা পেয়েছে এবং লাখাই কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলালের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আমার উর্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পত্র প্রেরন করা হয়েছে।
এসময় তিনি সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে উপজেলা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।
উল্লেখ্য গত ১৩আগষ্ট ফ্রিফ কৃষক গ্রুপের বিনামুল্যে সার বিতরণের ২৫ বস্তা সার স্থানীয় বুল্লাবাজারের একটি সারও কিটনাশকের দোকান থেকে জব্দ করে সংশ্লিষ্ট কতৃপক্ষ।