1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বিজিবি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২২১ বার পঠিত

সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র উৎমাছড়া এলাকায় পাচারের উদ্দেশ্যে মজুত করা দুই লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি টহল দল সেখানকার আদর্শগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, ৪৮ বিজিবির উৎমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন উৎমাছড়া এলাকা প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ এবং পর্যটন এলাকা হিসেবে সুপরিচিত। গত কয়েক বছর ধরে স্থানীয় কিছু অসাধু চক্র উৎমাছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুত করে আসছে। তবে সীমান্তবর্তী এলাকায় বিজিবির কঠোর নজরদারি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় অসাধু চক্রের অন্তর্দ্বন্দ্বের কারণে তারা মজুত করা পাথর দেশের বিভিন্ন স্থানে পাচার করতে ব্যর্থ হয়।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরী বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

বিজিবি জানায়, উদ্ধার করা পাথরের সঠিক পরিমাপ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর