1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে কৃষ্ণ রবি দাস (৪৫) নামে এক দেশীয় মদ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

গেফতারকৃত আসামী হলো উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত দোয়াখানি গ্রামের সম্বু রবি দাসের পুত্র।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিট থেকে ভোর রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত বানিয়াচং উপজেলা পরিষদের আর্মি ক্যাম্পের (০৬ বীর) বিএ-৯৫২৬ মেজর কাজী ফয়সাল আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। তবে অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

এসময় দেশীয় ১২ লিটার মদ, ১৪০ লিটার মদের ওয়াস ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ চক্রটি গ্রামাঞ্চলে দেশী মদ সরবরাহ করে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে। স্থানীয়দের আশা, এমন ধারাবাহিক সেনা অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসার শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা তথ্যটি নিশ্চিত করে জানান, ডিউটি অফিসার এসআই শক্তি পদ এর কাছে হস্তান্তরের পর আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর