1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচং কালী মন্দিরের শ্মশানঘাটে দুঃসাহসিক চুরি: থানায় অভিযোগ দায়ের

মো. আব্দাল মিয়া (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজারের (নতুন বাজার) পশ্চিমে শ্মশান কালী মন্দির ও মহা শ্মশানঘাট থেকে লোহার পাতের টুকরা ও দরজার গ্রিল চুরি হয়েছে।

এ ঘটনায় শ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি বুলবুল ধর বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সভাপতি বুলবুল ধর জানান গত ৯ আগস্ট রাতে শ্মশানঘাট পরিদর্শনে গিয়ে দেখতে পান কে বা কারা দেয়াল ভেঙে ইস্পাত ও দরজার গ্রিল চুরি করে নিয়ে গেছে।

গোপন সূত্রে জানা যায়, চুরি হয়ে যাওয়া এসব লোহার পাতের টুকরা স্থানীয় মিজবা মিয়ার একটি ভাঙারি দোকানে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ধান-চাল ব্যবসায়ী ও ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন টমটম-মিশুক মালিক সমিতির সভাপতি সেতু মিয়া জানান আমি মিজবা মিয়াকে ডেকে এনে জিজ্ঞাসা করলে কিছু লোহার পাতের টুকরা ফেরত দিলেও চুরি হয়ে যাওয়া দরজার গ্রিল ফেরত দেয়নি।

শ্মশানঘাট কমিটির সভাপতি বুলবুল ধর জানান, “আমি বিষয়টি স্থানীয় মুরব্বি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করেছি। পরে নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। এ ঘটনার পর থেকে বিবাদী নানা উপায়ে আমাকে হয়রানি ও হুমকি প্রদান করে আসছে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় ভাঙারি ব্যবসার আড়ালে চুরি করা লোহা কেনাবেচা হয়ে আসছে। এতে ধর্মীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হুমকির মুখে পড়ছে।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর