1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে ১৭ কোটি টাকার মডেল মসজিদের ছাদ আবারও ধস; জনমনে ক্ষোভ

মো. আব্দাল মিয়া (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৪৫ বার পঠিত

বানিয়াচং উপজেলার প্রাণকেন্দ্র সামনের পুকুরে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মডেল মসজিদের প্রথম স্তরের ছাদ আবারও একই স্থানে ধসে পড়েছে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদটি পুকুর ভরাট না করে নিচ থেকে ফিলার দিয়ে ছাদ ঢালাইয়ের নির্মাণকাজ চালানো হচ্ছিল। এর আগে একই অংশ ধসে পড়ার পর সঠিক কার্যকর ব্যবস্থা নিলেও পূণরায় ছাদ ধসে পড়েছে। পুনরায় ছাদ ধসে পড়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

সচেতন নাগরিক মো. জাহাঙ্গীর আলম বলেন, “১৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আল্লাহর ঘরে যদি এমন অনিয়ম চলে, তবে এটি শুধু অর্থের অপচয় নয়, মানুষের ধর্মীয় অনুভূতিরও অপমান। আমরা চাই দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”

আরেকজন স্থানীয় বাসিন্দা সামছু মিয়া জানান, “একবার নয়, বারবার ছাদ ধসে পড়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি প্রমাণ করে কাজের মানের ভয়াবহ দুর্বলতা আছে। প্রশাসন যদি এখনই কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে হবিগঞ্জ জেলা গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের আওতায় সারা দেশে একশ’টিরও বেশি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে বানিয়াচংয়ের এই মসজিদটির বাজেট ধরা হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। কিন্তু বারবার ছাদ ধসের ঘটনায় পুরো প্রকল্পের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর