
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বহুতল ভবনে কাজ করার সময় অসাবধানতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বহুতল ভবন থেকে ছিটকে পড়ে একজনের মৃত্যু ও আরেকজন আতহ হয়েছে। স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুজেল মিয়া (৩৫) নামে একজনকে মৃত্যু ঘোষনা করেন।
মৃত্যু রুজেল মিয়া বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের খুর্শেদ মিয়ার পুত্র। গুরুতর আহত সফিকুল ইসলাম (২০) উপজেলার শিবপাসা ইউনিয়নের যশকেশরি গ্রামের সামছু মিয়ার পুত্র।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাসা সবুজগঞ্জ বাজারে শিবপাসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরীফ উদ্দিনের বিল্ডিংয়ের দ্বিতল ভবন নির্মানের কাজের দায়িত্ব নেন মনির মিয়া নামে এক ঠিকাদার। তার অধিনে নির্মান শ্রমিক হিসাবে কাজ করতো রুজেল, সফিকুল ইসলামসহ আরো কয়েক জন শ্রমিক।
প্রতিদিনের ন্যায় রবিবার দুপুর ১২ টার দ্বীতল ভবনে পিলারের রড বসাতে গিয়ে অসাবধানতা বশত পল্লি বিদ্যুতের মূল লাইনে রড লেগে বিদ্যুতায়িত হয়। এসময় বিদ্যুৎতের শর্ট খেয়ে বিল্ডিংয়ের উপর থেকে নিচের রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুজেল মিয়াকে মৃত্যু ঘোষনা করেন।
এ বিষয়ে পল্লি বিদ্যুৎতের এজিএম মোঃ নূরুল আমিনের মুটোফেন কল দিলে তিনি রিসিভ করেন নি।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।