
ঢাকা থেকে লাখাইর বুল্লাবাজারে যাত্রি নামিয়ে পূর্নরায় ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাস লাখাই উপজেলার মোড়াকরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্থা সংলগ্ন খাদে পড়ে যায়।
এতে গাড়ির হেলপার সহ তিন জন আহত হয়েছেন, আহত তিন জনের মধ্যে একজন পথচারী রয়েছে বলেও যানা গেছে।
গাড়িটি যাত্রী শুন্য থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা যায়।
মঙ্গলবার সকালে হবিগঞ্জ-লাখাই – নাসিরনগর আঞ্চলিক সড়কের মোড়াকরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে লাখাইর উদ্দেশ্যে ছেড়ে পালকি পরিবহনের গাড়িটি স্থানীয় বুল্লাবাজারে যাত্রী নামিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে লাখাই – নাসিরনগর সড়কের ওই স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় দুর্ঘটনায় আহতদের উদ্ধারে এগিয়ে আসেন এলাকাবাসী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন তারা।