
লাখাই থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে পরোয়ানা ভুক্ত পলাতক আসামীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ।
পুলিশ সুত্রে যানা গেছে সোমবার দিবাগত রাতে এ এস আই ফিরুজ আলম সহ পুলিশের একটি টিম মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত পলাতক আসামী ওই গ্রামের ছোয়াব আলীর পুত্র আল আমীন (৩৫) কে গ্রেপ্তার করেন এবং অপর এক অভিযানে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক সুদেব সাহা স্বজনগ্রাম এর রইছ মিয়ার পুত্র সাগর মিয়া (২১) কে মোবাইল চুরির ঘটনায় আটক করে।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, আসামী সাগরের বিরুদ্ধে মামলা রুজু পূর্ব পলাতক আসামী সহ আসামী সাগর মিয়া কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।