লাখাই উপজেলার ভাদিকার চান পাড়া থেকে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কাউছার মিয়া (৪২) তিনি লাখাই উপজেলার বামৈ গ্রামের নানু মিয়ার ছেলে।
লাখাই থানার এএসআই আনোয়ারুল হক এবং কনস্টেবল প্রণয় সরকার যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
এএসআই আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.