1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও সুপারি জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২০৫ বার পঠিত

সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৭ আগস্ট) ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি আভিযানিক টহল দল সীমান্ত থেকে এক কিলোমিটার ভেতরে সুরাইঘাট বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি ভারতীয় জিরা আটক করা হয়। যার বাজারমূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা।

অন্যদিকে, মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে জকিগঞ্জ উপজেলার মইয়াখালী পয়েন্ট এলাকায় লক্ষীবাজার বিওপির একটি টহল দল অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১৮০ কেজি ভারতীয় সুপারি আটক করে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।

বিজিবি জানায়, আটককৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার টাকা। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর