1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মানুষ গড়ার কারিগর পরিবেশকর্মী পলেন আহমদ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭৩৮ বার পঠিত

শিক্ষকতা পেশায় উত্তীর্ণ হয়েছেন তারুণ্যের অহংকার পলেন আহমদ। মেধা-সততা আর স্বপ্ন সঙ্গী করে পথচলা পরিবেশকর্মী পলেন আহমদ এর বাকি জীবন কাটবে মানুষ গড়ার কারিগর হয়ে।

কর্মমুখর যাত্রায় অনন্য উচ্চতায় পৌঁছে যাবেন তিনি এমন প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মাহমদপুর গ্রামের কৃতিসন্তান পলেন আহমদ। তার পিতা মো. আব্দুল হাই, মাতা মোছা. আনোয়ারা বেগম। চার ভাই চার বোনের মধ্যে ৩য় তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, শৈশব থেকে সাহিত্যচর্চা আর সামাজিক কর্মকান্ডে জড়িত পলেন আহমদ আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রতীক হয়ে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এর সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এ প্রসঙ্গে আলহাজ্ব জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অসীম কুমার সরকার জানিয়েছেন, আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে পলেন আহমদকে শিক্ষকতা পেশায় যোগদানের জন্য বলা হয়েছে। গত ১৯ আগস্ট সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে চুড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন তিনি।

”টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’ এর সহ-সভাপতি দুলাল কান্তি পাল, সহ-সভাপতি আল-আমীন ও কার্যনির্বাহী সদস্য সাহাজ উদ্দিন সাজন বলেছেন, একজন শিক্ষক হিসেবে পলেন আহমদ এর দায়িত্ব এখন আরও বেড়ে গেল। শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আদর্শের আলো ছড়িয়ে দিয়ে আগামী প্রজন্মকে আলোকিত করবেন তিনি এমন প্রত্যাশা সবার।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর